সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
আজ থেকে সিলেটে বিভাগীয় ভূমি মেলা শুরু
প্রভাতবেলা প্রতিবেদক :সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন- নবী বলেছেন,নাগরিকদের দালাল ও মধ্য স্বত্তভোগী মুক্ত করতে এবং ভূমি সেবাকে আরও সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে। এরই একটি অংশ হিসেবে প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের ভবিষ্যৎ পরিকল্পনা করা হয়েছে। যারা অনলাইনে সেবা বুঝেন না তারা এখানে এসে সেই সেবা নিতে পারবেন।
শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউজে প্রেস কনফারেন্সে বক্তব্য দানকালে তিনি উপর্যুক্ত কথা বলেন।
সিলেটে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী ভূমি মেলা। সকাল ১০টা থেকে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এই মেলা উদ্বোধন করা হবে। গতকাল শনিবার সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল জুনায়েদসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার জানান এই মেলা থেকে সেবা পাওয়া, সেবা পাওয়ার পদ্ধতি জানা এবং সেবা পেতে কী পরিমাণ ফি বা খরচ লাগবে তা জানা যাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট জেলা প্রশাসনের এই মেলা কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া বিভাগের বাকি জেলা ও উপজেলার মেলাগুলো নিজ নিজ কার্যালয়ের সামনে আয়োজন করা হয়েছে। মেলায় ভূমিসেবা বিষয়ক আলাদা আলাদা বুথের ব্যবস্থা রয়েছে। এগুলোতে সেবা প্রত্যাশীরা ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ নাগরিকদের প্রয়োজনীয় সকল প্রকার ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ, আগতদের জন্য ভূমি বিষয়ক অভিযোগ, শুনানি, রেকর্ড ও সমাধানের জন্য গণশুনানির আয়োজন রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি