সিলেট | |
প্রকাশিত: 8:39 PM, June 14, 2025
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগর ও জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেছেন, সমাজের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে সৎ, বস্তুনিষ্ঠ এবং পেশাদার সাংবাদিকতার কোন বিকল্প নেই। পেশাদার ও বিবেকবান সাংবাদিকতার বিষয়ে জামায়াতের অবস্থান অত্যন্ত স্পষ্ট।
শনিবার (১৪ জুন) বিকেলে সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেট কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের প্রতিনিধিত্বশীল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, বর্তমানে সময়ের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে সৎ, দায়িত্বশীল ও পেশাদার মানুষ। সাংবাদিকতা যদি সঠিক পথে বিকশিত না হয়, তবে সমাজ অনেকাংশেই পিছিয়ে পড়বে।
তারা আরও বলেন, জামায়াতে ইসলামী কখনও অন্যায় বা অসঙ্গতিকে প্রশ্রয় দেয় না। আদর্শ সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেই। সাংবাদিক সমাজ এবং আমাদের মাঝে কোন বিভেদ নেই; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্করয়েছে।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা বলেন, বিগত সময়ে, বিশেষ করে ফ্যাসিবাদী শাসনামলে, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে নানা সংগঠন গড়ে ওঠে। কিছু সুযোগসন্ধানী ব্যক্তি এইসব সংগঠনের নামে অপসাংবাদিকতা চালাচ্ছে এবং বিভিন্নভাবে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
তারা অভিযোগ করেন, এইসব ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করেও বিভ্রান্তি সৃষ্টি করেছেন, যার ফলে মূলধারার সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ জানান, শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিকভাবেও এই সংগঠনগুলো ফ্যাসিবাদকে মদদ দিয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পর তারা চেহারা পাল্টে এখনো সক্রিয় রয়েছে।
তারা রাজনৈতিক দলগুলোকে এইসব ভুঁইফোঁড় ও অপেশাদার সাংবাদিক সংগঠন ও ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহŸান জানান এবং বলেন, সিলেটের মূলধারার সাংবাদিক সমাজ চায় একটি পেশাদার, দায়িত্বশীল ও স্বচ্ছ সাংবাদিকতা চর্চা প্রতিষ্ঠিত হোক।
সভায় জামায়াতের মধ্যে আলোচনায় অংশ নেন-সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারি শাহজাহান আলী এবং জামায়াত নেতা ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সাবেক সভাপতি ও দ্য ফিনান্সিয়্যাল এক্সপ্রেস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের,সাবেক সহসভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সাবেক সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, বর্তমান সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, সাধারণ সম্পাদক ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস)-এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, বতর্মান কোষাধ্যক্ষ ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, বর্তমান সহসাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সাবেক সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এবং দেশ টিভির সিলেট বিভাগীয় প্রতিনিধি খালেদ আহমদ, নিউ নেশনের ব্যুরো প্রধান এস এ শফি প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি