সিলেট ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
দূর্নীতি ও চাদাঁবাজমুক্ত দেশ গঠনে দাড়িপাল্লায় ভোট দিনঃ জয়নাল আবেদীন
জৈন্তাপুর প্রতিনিধি ♦ সিলেট-৪ আসনে ১১দল মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদন বলেছেন আমি জনগনের শাসক নয়, সেবক হতে চাই। বৃহত্তর জৈন্তায় অফুন্ত সম্পদ রয়েছে, অথচ স্বাধীনতার আজ ৫৩ বছর পেরিয়ে গেলেও এই জনপদের মানুষ রহস্যজনক কারনে উন্নয়ন বঞ্চিত। ইতো পূর্বে যারা জনগনের কাছে সেবক হয়ে এসেছিল তারা ভক্ষকে পরিনত হয়েছে। তিনি বলেন আমি এই জনপদে জন্মগ্রহন করেছি, এই অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই। বৃহত্তর জৈন্তার মানুষ অতীতে সকল জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত লোকদের এমপি নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন আমি আপনাদের সন্তান। তাই আগামী ১২ তারিখের কঠিন পরীক্ষায় জয়-পরাজয় আমার নয়, এটা হবে বৃহত্তর জৈন্তার আপামর জনতার ফলাফল। সন্ত্রাস, চাদাবাজ ও দূর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী ১২ ফেব্রুয়ারী দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। জয়নাল আবেদীন আরো বলেন আমাকে জৈন্তাপুরের মানুষ দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি বৃহত্তর জৈন্তার সর্বস্তরের মানুষকে কথা দিচ্ছি আমাকে নির্বাচিত করলে অতীতের ন্যায় আমি আমার সততা, যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহ সকল পর্যায় উন্নয়ন কর্মকান্ডে জীবন উৎসর্গ করব।
তিনি ৮ফেব্রুয়ারী রোববার বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক রাজকুমারী ইরাদেবী মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। উপজেলা জামায়াতে আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম ও আনোয়ারুল আম্বিয়ার যৌথ পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎক ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবে সভাপতি গোলজার আহমদ হেলাল, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল খালিক, সিলেট জেলা ছাত্র মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার সেক্রেটারী মাওলানা আজমল হক. বাংলাদেশ খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার সেক্রেটারী মাওলানা আবু বক্কও, জামায়াতে ইসলামী সিলেট জেলা যুব বিভাগের সভাপতি নাজমুল হাসান সিকদার, জৈন্তাপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম, সমন্বয়ক প্রনব দাস, বিশিষ্ট মুরব্বী সিরাজুল ইসলাম, আফরোজ হাসান খালিক, জমির উদ্দিন, মোস্তফা কামাল চৌধুরী, আব্দুন নূর মেম্বার, মাহমুদ আলী মেম্বার, আমিনুল হক প্রমুখ ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি