সিলেট | |
প্রকাশিত: 7:27 PM, August 31, 2026
প্রভাতবেলা ডেস্ক: মক্কার হেরা সাংস্কৃতিক এলাকার পবিত্র কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দী, অর্থাৎ নবম শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিটি কোরআনের লিখিত কপি তৈরির প্রাথমিক পর্যায়ের সাক্ষ্য বহন করছে।
প্রদর্শিত পাণ্ডুলিপির একটি পৃষ্ঠায় সুরা মরিয়মের অংশবিশেষ রয়েছে। চামড়ার ওপর লাল কালি দিয়ে লেখা ওই পৃষ্ঠায় কোনো হরকত বা নুকতা নেই। হরকত ও নুকতাবিহীন এ ধরনের লিপি প্রাচীন কোরআন লিখনরীতির একটি বৈশিষ্ট্য।
এই পাণ্ডুলিপির মাধ্যমে দর্শনার্থীরা কোরআনের লিখনপদ্ধতির ক্রমবিকাশ এবং ইসলামের প্রথম দিকের শতাব্দীগুলোতে কোরআন লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।
হেরা সাংস্কৃতিক এলাকার অন্যতম আকর্ষণ এই জাদুঘর। এখানে কোরআনের ইতিহাস ও এর বিভিন্ন শাস্ত্রের পাশাপাশি লিখন ও সংকলনের বিভিন্ন ধাপ তুলে ধরা হয়। আধুনিক প্রদর্শনী হল ও ইন্টার্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে এসব বিষয় দর্শনার্থীদের সামনে আকর্ষণীয় ও তথ্যবহুলভাবে উপস্থাপন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি