রিকাবীবাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

প্রকাশিত: 1:42 AM, September 7, 2026

রিকাবীবাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

প্রভাতবেলা প্রতিবেদক ♦ ২৪ এর জুলাই আন্দোলনের হত্যাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার রাত পৌনে ১২ টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাদেরকে পাকড়াও করে স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে ৮/ ১০ জন তরুণ এলাকায় সন্দেহজনক অবস্থান নেয়। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা এদের গতিবিধি নজরদারি করতে থাকেন। এরই মাঝে তারা  ‘ জয় বাংলা,  বাংলাদেশ ছাত্রলীগ ‘  শ্লোগান দিয়ে মিছিল শুরু করে।

এসময় লোকজন তাদের ধাওয়া করলে দৌড়ে পালাতে থাকে। অধিকাংশরা পালিয়ে গেলেও ৪ জনকে ধরে ফেলে লোকজন। তাদের একজন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এইচ উবায়েদ বলে পরিচয় দেয়।

তৎক্ষনাৎ পুলিশ অকুস্থলে পৌঁছলে ধৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ