সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৬
শ্বশুরবাড়ি সিলেটে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (২১ জুলাই) স্বামী অপুর সঙ্গে সেখানে যান তিনি। মজার বিষয় হলো, সিলেটেই মধুচন্দ্রিমা উদযাপন করবেন বর-কনে।
বুধবার রাতে ঢাকার ক্যান্টনমেন্টে সেনামালঞ্চ মিলনায়তনে মাহি ও অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এখানে অপু বলেন, ‘সিলেটেই আমরা হানিমুন করে ফেলবো। এমন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গা আছে আমাদের দেশে। এখানে আমাদের বাড়ি। এটাই তো হানিমুনের জন্য যুতসই।’
শ্বশুরবাড়িতে যাওয়ার আগে অনুভূতি জানতে চাইলে মাহি বলেন, ‘কোনো অনুভূতি কাজ করছে না। আমার মনে হচ্ছে কতো তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ হবে! এতো মানুষ দেখছি, কিন্তু কথা বলতে পারছি না বউ হওয়ার কারণে। আমি বেশিক্ষণ চুপচাপ বসে থাকতে পারি না।’
যোগ করে মাহি আরও বলেন, ‘টেনশনে আছি বাসায় গিয়ে মেকআপটা কীভাবে তুলবো! শ্বশুবাড়িতে গিয়ে কী কী করবো, কীভাবে থাকবো, কোনদিকে তাকাবো, ওখানকার লোকজন আমাকে কীভাবে নেবেন, এসব নিয়ে স্নায়ুচাপে আছি বলতে পারেন।’
বিয়ের কারণে দুই মাস শুটিং থেকে বিরতি নিয়েছেন বলে জানালেন মাহি। ফিরে এসে তিনি ‘হারজিৎ’, ‘ঢাকা অ্যাটাক’সহ কয়েকটি ছবির কাজে আবার ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি