সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের প্রভাব পড়েছে ক্রিকেট জগতেও। তবে জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দুই দলের প্রথম টেস্ট হবে ৮ জুলাই, সাউদ্যাম্পটনে। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই ও ২৪ জুলাই। দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে।
তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে বেছে নেওয়া হয়েছে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ পরিচালনা সম্ভব না হলে সেক্ষেত্রে এজবাস্টনকে বেছে নেওয়া হবে। এ ছাড়াও এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে বলে জানা গেছে।
আরও জানা গেছে, ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। সেখানে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে তারা। সে সময় ওল্ড ট্রাফোর্ডে ক্যারিবিয়ানদের রাখা হবে এবং তিন সপ্তাহ ধরে সেখানেই অনুশীলন করবেন তারা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি