সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মে ৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী সপ্তাহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ পরীক্ষা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে স্থাপিত ল্যাব পরিদর্শন করে এমন সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আগমী সোম অথবা মঙ্গলবার থেকে এখানে পরীক্ষা শুরু হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে আগামী সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। একইসাথে এ ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব বলেও জানান তিনি।
এখন পর্যন্ত সিলেট বিভাগের মধ্যে কেবল এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হয়। সীমিত সামর্থ্য নিয়ে পুরো বিভাগ থেকে আসা রোগীদের নমুনার চাপ সামলাতে হিমশিম খেতে হয় এই ল্যাব সংশ্লিষ্টদের। ওসমানীতে প্রতিদিন প্রায় ৪৫০ নমুনা আসলেও পরীক্ষা হয় গড়ে ১৫০টি। তাই জমা পড়ে থাকে অনেকগুলো নমুনা। নমুনা সংগ্রহের পর পরীক্ষার ফলাফল জানতে অনেকদিন অপেক্ষা করতে হয় রোগীদের। এ অবস্থায় আগামী সপ্তাহ থেকে শাবিপ্রবির গবেষণাগারে স্থাপিত ল্যাবে আগামী সপ্তাহ থেকে করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি