সিলেট | |
প্রকাশিত: 4:41 PM, January 6, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নতুন বছরে প্রথম মাসে টানা ছয় দিন ধরে শনাক্তের সংখ্যা হাজারের নিচে। এর আগে গত ১ জানুয়ারি ৯৯০ জন, ২ জানুয়ারি ৬৮৪ জন, ৩ জানুয়ারি ৮৩৫ জন, ৪ জানুয়ারি ৯১০ ও ৫ জানুয়ারি ৯৯১ জন শনাক্তের কথা জানানো হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় ৭ হাজার ৬৮৭ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২১ জন।
বুধবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হন ৯৭৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৮হাজার ৮৯৮জন হয়েছে।
আর ১ হাজার ২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি