সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩
বিশ্বভূবন ডেস্ক:
তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভি আবদুল হাকিম শারায়ে রাজধানী কাবুলে তার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। কারণ, শরিয়াহ আইনে রাজনৈতিক দলের কোনো বৈধ অবস্থান ও স্বীকৃতি নেই। জাতীয় স্বার্থরক্ষায় এসব দলের কোনো ভূমিকা নেই। এমনকি নাগরিকেরাও এসব দলের কার্যক্রম পছন্দ করে না। পরে বিচারমন্ত্রী আবদুল হাকিমের এ ঘোষণা বিবৃতি আকারে প্রকাশ করা হয়। তালেবাননিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ওই বিবৃতি প্রচার করে।
রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, এ ঘোষণা এটাই প্রমাণ করে যে আফগানিস্তানে বহুপক্ষীয় রাজনৈতিক চর্চা চিরদিনের জন্য বন্ধ করতে চাইছে তালেবান। সেই সঙ্গে রাষ্ট্রক্ষমতায় নিজেদের একচেটিয়া অধিকার ধরে রাখার পক্ষে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।
২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই সময় তালেবানের প্রত্যাবর্তন ও পশ্চিমাদের বিশৃঙ্খল পশ্চাদপসরণের ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের উদার গণতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এ পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। রাষ্ট্রীয় ক্ষমতায় বসার দ্বিতীয় বার্ষিকী উদযাপনের ঠিক পর দিন এমন ঘোষণা দিয়েছে ডি-ফ্যাক্টো তালেবান সরকার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি