‘আমরাই তারুণ্য’ সামাজিক সংগঠনের ফুড প্যাক বিতরণ

প্রকাশিত: 8:45 PM, April 7, 2024

‘আমরাই তারুণ্য’ সামাজিক সংগঠনের ফুড প্যাক বিতরণ
প্রভাতবেলা ডেস্ক: দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ‌‘আমরাই তারুণ্য’ সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) মোগলাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন এর বাড়িতে বাদ আছর শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ছদরুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াসী দিনার, মোগলাবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আয়ুব হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম শাহীন, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন নানু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সাব্বির, আবু বক্কর ফাহিম, সামাদ আহমদ, নাহিদ আহমদ, মুহিন মাহমুদ মাহিন, রিয়াজ আহমদ, আবু তাহের।

আরও পড়ুন  শ্রীমঙ্গলে অস্ত্র-মাদকসহ ব্রিটিশ নাগরিক আটক

আমরাই তারুণ্য সামাজিক সংগঠনের সভাপতি রেদুয়ান রাব্বানী রাতুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সোনিয়া এর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন তানহা সুলতানা, ঝুমা আক্তার, বিলকিছ আক্তার, রাশেদুল করিম মান্না, ঝুল্লু চৌধুরী ও নাসিম আহমদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ