আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই

প্রকাশিত: 10:07 PM, August 14, 2023

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

আজ সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। হাসপাতালটির পরিচালক ডা. মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন যে ৮.৪০ মিনিটে মৃত্যু হয় তার। এছাড়া তার ছেলে মাসুদ সাইদী ফেসবুক পোস্টেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন।

 

এর আগে রোববার (১৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে তাকে বিএসএমএমইউয়ের ব্লক ডি কার্ডিয়াক সেন্টারে ভর্তি করানো হয়। ওই দিন বিকেল ৫টার দিকে কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকায় পাঠায় কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ