সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মিতা আক্তার মৌ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত মৌ একই উপজেলার গাজীরচর গ্রামের আনোয়ার হোসেন রাঢ়ির মেয়ে।
মরদেহ উদ্ধার করা উজিরপুর মডেল থানার এসআই মো. মাহবুব জানান, মৌ তার ছোট ভাই-বোনদের নিয়ে হস্তিশুন্ড কাজীরা এলাকায় নানাবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ভাই-বোনদের সঙ্গে ইজিবাইকে পার্শ্ববর্তী হস্তিশুন্ড বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৌ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি