সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৮
আনন্দ ঝর্ণা ডেস্কঃ
‘স্পট বয়’-প্রকাশিত খবর অনুসারে, গত মার্চ মাসে ইরফানের অসুস্থতার খবর পেয়ে তার স্ত্রী সুতপাকে ফোন করেছিলেন কিং খান। ইরফানের স্ত্রী সুতপা শাহরুখকে তাদের বাড়িতে আসতে বলে জানান, ইরফান তার সঙ্গে দেখা করতে চান। আমন্ত্রণ পেয়েই শুটিং স্থগিত রেখে মেহেবুব স্টুডিও থেকে সোজা ইরফানকে দেখতে যান শাহরুখ।
ইরফান লন্ডনে চিকিৎসা করাতে যাবেন জেনে শাহরুখ তার লন্ডনের বাড়ির চাবি তাকে দেন এবং তাকে সেখানেই থাকতে বলেন। শাহরুখের উদ্দেশ্য ছিল লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে ইরফান যেন তার বাড়িতে নিজের বাড়ির মতোই থাকতে পারেন।
সম্প্রতি লন্ডন থেকে টাইমস অব ইন্ডিয়াকে একটা লম্বা আবেগঘন চিঠি লেখেন ইরফান। যেখানে তিনি তার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জীবনের লড়াইয়ের কথা জানান।
এরফান লেখেন, কীভাবে তিনি নিউরো এন্ড্রোক্রাইন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ইরফান খানের এই অসুস্থতার খবরে রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা পত্রলেখা, পরিচালক রাহুল ঢোলাকিয়া থেকে শুরু করে বলিউডের অনেক অভিনেতা, অভিনেত্রীই হতবাক হন। তার দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে টাইমস অব ইন্ডিয়াতে লেখা লম্বা চিঠিতে তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান ইরফান।
ইরফান লেখেন, আমার এই গোটা যাত্রাপথে অসংখ্য মানুষ আমার আরোগ্য কামনা করেছে। এরা সেসব মানুষ যাদের আমি চিনি, আবার অনেকেই এমন আছেন যাদের আবার চিনি না। আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে থেকে প্রার্থনা করেছেন অথচ প্রার্থনা কিন্তু একটাই। এই বড় একটা শক্তি যেটা আমার শরীরের মধ্যে প্রবেশ করে শিরার মাধ্যমে আমার মাথার মুকুট হয়ে দাঁড়িয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি