সিলেট | |
প্রকাশিত: 11:29 PM, September 15, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ একাদশ জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন ফ্রন্ট ও জোটের নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, উত্তরমুখী হয়ে লাভ নেই, ওখানে সাড়া দেওয়ার মতো কেউ নেই।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা কোনো দিন ভোটে জিতবে না, তারা ভাবে কোথাও থেকে কখনো কেউ এসে তাদের গদিতে বসিয়ে দেবে। উত্তর দিকে মুখ করে থাকলে কী হবে? ওরকম এখন আর কারও মানসিকতা নেই, সেখানে সাড়া দেওয়ার মতো কেউ নেই।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ ও ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’র একসঙ্গে কাজ করার প্লাটফর্ম ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র যাত্রার ঘোষণা দেওয়া হয়।
বর্তমান সরকারকে ‘জনসমর্থনহীন ও অনির্বাচিত’ অভিহিত করা হয় এই সংবাদ সম্মেলনে। একইসঙ্গে একাদশ নির্বাচনকে সামনে রেখে ৫ দফা দাবি ও ৯ দফা লক্ষ্য ঘোষণা করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি