হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি !

প্রকাশিত: 3:06 AM, July 22, 2016

প্রভাতবেলা প্রতিবেদক: দিকভ্রস্ট বিএনপি এবার সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে কর্মসুচি দেবে। এর আগে মিত্র দলের নেতৃবৃন্দ এবং নিজ দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদেরের বেলায় ছিল ভিন্ন সুর। বিএনপি নেতৃত্ব তখন ‘সর্বোচ্চ আদালতের’ দোহাই দিয়ে মুখে কুলুপ এটে থাকতো। এবার তাদের দলের দ্বিতীয় শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে আদালত রায় দিয়েছে। তাই আর আগের অবস্থানে নেই। রাতভর শীর্ষ নেতৃবৃন্দের সাথে সভা করেছেন বেগম জিয়া্। আজ ১১ টায় সংবাদ সম্মেলন করে কর্মসুচী ঘোষনা করবে বিএনপি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে দলটি।

বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সিনিয়র নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান দলটির যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে, মুদ্রাপাচার মামলায় তারেকের সাজা দেয়ার পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন  বর্তমান প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেট সময়োচিত-কাদের

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে মুদ্রাপাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপি নেতা তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছে হাইকোর্ট।

সেই সঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। তবে তাকে বিচারিক আদালতের দেয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।

মামুনের আপিল খারিজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ