এমপি পাপুলের স্ত্রী-মেয়ের আত্মসমর্পণ

প্রকাশিত: 5:18 PM, December 27, 2020

এমপি পাপুলের স্ত্রী-মেয়ের আত্মসমর্পণ

প্রভাতবেলা ডেস্ক:

কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন।

পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তারা আত্মসমর্পণ করেন।

এর আগে ১২ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামকে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় ১০ দিনের মধ্যে বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।

সর্বশেষ সংবাদ