ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: 3:48 PM, February 3, 2020

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

 

প্রতিনিধি,মৌলভীবাজার:

 

ওমানের আদম এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লিয়াকত আলী (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

 

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহত লিয়াকত আলী কুলাউড়া উপজেলার বিলেরপার গ্রামের মৃত মুসলিম আলী মকু মিয়ার তৃতীয় ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত বাচ্চু জানান, নিহতের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

 

এ দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিয়াকত আলী নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ