ওসমানীনগরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

প্রকাশিত: 3:42 PM, February 19, 2017

ওসমানীনগরে  আ’লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের কার্যকরী সংসদ তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল আলম রুহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শনিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যকরী সংসদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য বদর উদ্দন আহমদ কামরান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ