ওসমানীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: 2:23 PM, March 1, 2021

ওসমানীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের ওসমানীনগরে ৩০ কেজি গাঁজাসহ সুফিয়ান আহমেদ নেপুর (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

 

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওসমানীনগর থানার সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি উপজেলার ইব্রাহিমপুরের ইরশাদ আহমেদের ছেলে।

 

র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন জানিয়েছেন- এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ