ওয়ানডে খেলতে সিলেটে জিম্বাবুয়ে দল

প্রকাশিত: 2:31 PM, February 27, 2020

ওয়ানডে খেলতে সিলেটে জিম্বাবুয়ে দল

 

মাঠে ময়দানে প্রতিবেদক:

সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ের ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৬০২) ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ সফররত দলটি। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের মোকাবিলা করবে জিম্বাবুয়ে।

 

সিলেটে বিসিবির মিডিয়া উইং কর্মকর্তা ফরহাদ কোরেশী বলেন, জিম্বাবুয়ে দল নগরীর হোটেল রোজভিউতে অবস্থান করবে। এরপর সন্ধ্যা ৭টার দিকে মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে।

 

ওয়ানডে সিরিজের তিন ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় শুক্র-শনিবার সিলেটে অনুশীলন করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের সঙ্গে এর আগে একমাত্র টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

 

ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফী বিন মোর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন   বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়ার ইন্তোকাল

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ