সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট জেলা কর আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট মো.আবুল ফজল বলেছেন কর আইনজীবী সমিতির সদস্যদেরকে একতাবদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সংঘবদ্ধভাবে কাজ করলে নিজেরদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। তেমনি পেশাগত দক্ষতাও বৃদ্ধি পায়।
সোমবার (২৭জানুয়ারি) নগরীর হাউজিং এষ্টেট কর ভবন বার হলে “সিলেট জেলা কর আইনজীবি সমিতি’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম পাঠান ২০১৯ সালের প্রতিবেদন ও ২০২০ সালের প্রস্তাাবিত বার্ষিক বাজেট উপস্থাপন করেন এবং ২০১৯ সালের অডিট রিপোট পেশ করেন মারুফ আহমদ।
২০২০ সালের কার্যনির্বাহী কমিটি’র আনুষ্টানিকভাবে নাম ঘোষনা করেন এডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান শিপু। কমিটির সদস্যরা হলেন সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল, সহ সভাপতি সিরাজুল হোসেন আহমদ, সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম পাঠান, যুগ্ম সম্পাদক এডভোকেট পরীক্ষিত নন্দ, কোষাধ্যক্ষ এডভোকেট সুব্রত কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক মিন্টু চন্দ রায় (অনুপব্রত), পাঠাগার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, এডভোকেট স্বপন কুমার দাস, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. খায়রুল ইসলাম চেীধুরী, এডভোকেট সুজিত কুমার বৈদ্য, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট সুধাংশু ভূষণ ত্রিবেদী, আতাউর রহমান সেগুল।
সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম পাঠান এর পরিচালনায় উপস্থাপিত প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, মোঃ শফিকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট স্বপন কুমার দাস, এডভোকেট সমর বিজয় সী শেখর, সিরাজুল হোসেন আহমদ, হাসনু চৌধুরী, সজল কুমার রায়, কাওছার মাহমুদ চেীধুরী, মো.কামাল আহমদ, ইসতিয়াক হোসেন মনজু, আ স ম সুবিনুল হক শাহীন, জহিরুল ইসলাম রিপন, এডভোকেট শাসসুল আলম ডোস্কী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেরাওয়াত করেন ইকবাল আহমদ চৌধুরী, গীতা পাঠ করেন এডভোকেট সজল কুমার রায়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি