সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
আনন্দ ঝর্ণা ডেস্ক:
করোনাকে জয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছরের মেয়ে আরাধ্যা। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তারা। আর এতে দারুণ খুশি অমিতাভ বচ্চন। পুত্রবধূ ও নাতনি সুস্থ হয়ে ওঠায় আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
টুইট বার্তায় অমিতাভ বলেন, “আমাদের ছোট্ট মেয়ে আর বউমা হাসপাতাল থেকে মুক্তি পাওয়ায় আমি চোখের পানি ধরে রাখতে পারছি না। প্রভু তোমার অপার কৃপা।”
সোমবার মা-মেয়ে দুজনেরই কভিড রিপোর্ট নেগেটিভ আসে। এর পরই তারা হাসপাতাল ছাড়েন। তবে এখনো হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছেন অমিতাভ ও অভিষেক বচ্চন।
এ দিকে টুইটারে অভিষেক লেখেন, “ক্রমাগত প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিরঋণী। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন বাড়িতেই থাকবেন। আমি ও আমার বাবা হাসপাতালে পর্যবেক্ষণে থাকব।”
উল্লেখ্য, ১১ জুলাই করোনা পজিটিভ ধরা পড়ায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বিগ বি। তিনি নিজেই ট্যুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। অপরদিকে, সে দিন রাতেই কোভিড রিপোর্ট পজিটিভ আসে অভিষেকের। তিনিও ওই হাসপাতালেই ভর্তি হন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি