শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ১২ বছর বয়সী ছাত্রটি ওই হাফেজিয়া মাদরাসার ছাত্রাবাসে অন্যান্য ছাত্রদের সঙ্গে থেকে পড়াশোনা করতো। বুধবার রুমে থাকা অন্য ছাত্রদরে কৌশলে বাইরে পাঠিয়ে মাদরাসার শিক্ষক মিনাজুল ইসলাম তাকে বলাৎকার করে। বুধবার সকালে ছাত্রটি এই ঘটনা তার পরিবারকে জানালে তারা থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযুক্ত মিনাজুলকে সন্ধ্যায় মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
