সিলেট | |
প্রকাশিত: 3:14 PM, May 1, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১লা মে) সকাল ৮টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার হাসান উল হায়দার গণমাধ্যমকে বলেন, ৫৫ বছর বয়সী ওই পুলিশ সদস্য বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কাজ করতেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, শারীরিক অন্যান্য আরও জটিলতা ছিল। নিহতের গ্রামের বাড়ি পাবনায় জেলায়।
উল্লেখ্য, এর আগে গত বুধবার জসিম উদ্দিন নামে ডিএমপির আরেক কনস্টেবলের মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক ও ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ নামে ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়। তারা দুজনই ডিএমপিতে কর্মরত ছিলেন। এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ পুলিশ সদস্যের মৃত্যু হলো।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি