সিলেট | |
প্রকাশিত: 12:28 PM, January 4, 2024
ঘরের মাঠে রিয়াল মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে দলটি। ছোট ওই জয়েই পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহামের ভালো একটি হেড এবং ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক শট ফেরান মায়োর্কার গোলরক্ষক। প্রথমার্ধে ম্যাচের কর্তৃত্ব রাখলেও এর বেশি সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। বরং গোল লাইন ক্রস না করায় গোল খাওয়ার হাত থেকে বাঁচে ব্লাঙ্কোসরা।
দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে গোল খরা কাটান রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। লুকা মডরিচের কর্ণার কিকে হেড করে গোল করে এই জার্মান ডিফেন্ডার।
তার ওই গোলে ১৯ লিগ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে রিয়াল। অন্য দিকে জিরোনাও সমান ম্যাচে সমান পয়েন্ট তুলেছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি