সিলেট | |
প্রকাশিত: 3:35 PM, October 17, 2020
প্রভাতবেলা ডেস্ক:
অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সিলেটে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী আত্মরক্ষামূলক কর্মশালা। স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়ার উদ্যোগে আগামী ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই কর্মশালা অনুষ্টিত হবে।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসারের কারাতে খেলোয়ার আয়শা হোসাইন মিম এই প্রশিক্ষণ পরিচালনা করবেন। “জাগো নারী বহ্নিশিখা” নামে এই কর্মশালা নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন সারদা হলে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে।
কর্মশালার প্রধান সমন্বয়ক রেদওয়ানা তাবাসসুম বলেন, “শুধু আত্মরক্ষা নয়, শারীরিক সুস্থতার জন্যও কারাতে একটি চমৎকার কৌশল। বর্তমান বাস্তবতায় সকল নারীদের আত্মরক্ষার প্রধান কৌশলগুলো জানা প্রয়োজন। সিলেটে তাই আমরা নারীদের জন্য বিনামূল্যে কর্মশালাটির আয়োজন করতে যাচ্ছি।”
উল্লেখ্য করোনার এই মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণে অংশ নিতে হবে বলে জানিয়েছে কাকতাড়ুয়া। কাকতাড়ুয়ার ফেইসবুক পেইজে (https://www.facebook.com/kaaktadua.film/) মেসেজ করে নাম নিবন্ধন করার জন্য সিলেটের সচেতন নারীদের আহবান জানিয়েছে কাকতাড়ুয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি