সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের কানাইঘাটে ২৯মে (শুক্রবার) এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
কানাইঘাট বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী’র করোনা ভাইরাস কভিড-১৯পজিটিভ রিপোর্ট এসেছে।
অপর ৩ জন হলেন, পৌরসভার বিষ্ণুপুর গ্রামের জাকারিয়া (২৮), ডালাইচর গ্রামের জামিল আহমদ (২৯) ও চাক্তা গ্রামের এজাজুল আমিন (৫৭)। তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয় ২৭ মে। ওসমানী হাসপাতাল ল্যাবে পরীক্ষার পর শুক্রবার ফলাফলে তাদের পজিটিভ আসে।
করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে কানাইঘাট উপজেলায় ৩৫জন করোনায় আক্রান্ত হয়েছে। জনপ্রতিনিধির মধ্যে এই প্রথম বড়চতুল ইউপির চেয়ারম্যানআবুল হোসেন করোনায় আক্রান্ত হলেন। তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি