সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী সমাবেশে দু’দফা চেয়ার ভাঙচুর ও মারামারি করলো ছাত্রলীগ। ঘটনার সূত্রপাত নির্বাচনী সমাবেশে বক্তব্য না দেওয়া।
শনিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টায় নগরের ক্বীন ব্রিজ সংলগ্ন সারদা হলের সামনে সভামঞ্চে জেলা ও মহানগর নেতাদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এ সময় সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সভাস্থলে উপস্থিত ছিলেন না।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতারা সেসময় উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঘটনায় আহত হয়েছেন দুই ছাত্রলীগ কর্মী। তবে তাৎক্ষণিক তাদের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় সারদা হলের সামনে কামরানের নৌকা প্রতীকে শেষ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। এ সময় মঞ্চে নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছিলেন।
কিন্তু বক্তব্য দিতে না দেওয়ায় উপস্থিত জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত গ্রুপ ও সদ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর নগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ গ্রুপের ছাত্রলীগের নেতা-কর্মীরা চেয়ার ভাঙচুর শুরু করে।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এতে আজাদ গ্রুপের দুই কর্মী আহত হন। খবর পেয়ে পাশেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুইজনকে আটক করেন।
এক পর্যায়ে জেলা ও মহানগর নেতারা মাইকে ঘোষণা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি