প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের রাজনীতির এক বর্ণাঢ্য চরিত্রের অবসান। জননন্দিত এক নায়কের প্রস্থান। বদর উদ্দিন আহমদ কামরান চলে গেছেন না ফেরার দেশে। গণমাধ্যমের যে কোন সারির মানুষকে ভালোবাসতেন। সাক্ষাতকার আড্ডা কিংবা গল্প গুজবে কামরান ভাই আপনার চাওয়া বা আকাংখা কি এমন প্রশ্ন করলে শান্ত স্বরে অনেক কিছু বলতেন। সাথে একটি কথা জুড়ে দিতেন, আমার জানাযায় ব্যাপক মানুষের উপস্থিতি হোক এটা আমি চাই, প্রত্যাশা করি। এবং আমি বিশ্বাস করি ব্যাপক মানুষ আমার জানাযায় শরীক হবে। কামরানের সেই প্রত্যাশিত জানাযা কি হবে? করোনা সংকটের এই কঠিন সময়ে মানুষ কি শামিল হতে পারবে প্রিয় নেতার জানাযায়।
এখনো জানাযার সময় ক্ষণ ঠিক হয়নি। ঘন্টা দুয়েকের মধ্যে বৈঠকে বসছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।।
বদর উদ্দিন আহমদ কামরানের জানাযাসহ পরবর্তী করণীয় নির্ধারণ হবে এ বৈঠকে।।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন জানান পরবর্তী করণীয় ঠিক করতে সকালে আমরা বৈঠকে বসবো।সেখানে তাঁর পরিবারের সাথে আলোচনা করে জানাজা ও দাফন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।এসময় আমরা প্রশাসনের সাথেও কথা বলবো।
উল্লেখ্য, রোববার (১৪জুন) দিবাগত ভোর ২.৩০ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদর উদ্দিন আহমদ কামরান।
