সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার আত্মীয় পরিজন। খালেদা জিয়া ছোটভাই শামীম এস্কান্দারসহ পাঁচ স্বজন রয়েছেন সেখানে।
সোমবার (১৪ মে) বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আসেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। বেগম জিয়াকে দেখা করার অনুমতি চেয়ে নামের তালিকা কারা কর্তৃপক্ষ বরাবর পাঠান স্বজনরা। বিকেল পৌনে পাঁচটায় কারাগারে ঢোকার অনুমতি পেয়েছেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে আসা আত্মীয় পরিজনেরা।
খালেদার দেখা পেতে শামীমের সঙ্গে গেছেন তার ছেলে অভিক এস্কান্দার, খালেদার ভাগনি শাহীনা খান জামান, নাতনি রাইদা ইসলাম (সাইফুল ইসলাম ডিউকের মেয়ে)। সঙ্গে এমডি মামুন নামে আরও একজন এবং গাড়িচালক নূরুল আমিনও রয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর ধরে চলতে থাকা অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে বিএনপি চেয়ারপারসন পুরনো কেন্দ্রীয় কারাগারেই বন্দি রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি