সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল সকাল থেকেই ভোটারদের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে মাঠে থাকবে বিজিবি। এছাড়া আগামীকাল রাত ১২টার থেকে সব ধরনের প্রচারও বন্ধ থাকবে।
বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘আগামীকাল সকাল নয়টা থেকে বিজিবির সদস্যরা মাঠে থাকবেন। শুধু বিজিবি নয়, আগামীকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। ‘প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইটি ওয়ার্ডের জন্য একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন।”
রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, আগামীকাল রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। এরপর যদি কোনো প্রার্থী নির্বাচনী প্রচার চালান সেক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা তাদের সামারি ট্রায়াল করে ব্যবস্থা নেবেন।
প্রভাতবেলা /২৯-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি