সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ জাহেদুল ইসলাম দুলাল (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত আড়াইটার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলাল বরগুনার সদর থানার বদরখালী এলাকার সাদেম আলী বেপারির ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাত দেড়টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাসুদ রানা কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, কারাগারের ভেতর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে দুলাল। পরে রাত আড়াইটার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি