কিশোরগঞ্জে ট্রলি চাপায় নিহত ২

প্রকাশিত: 1:32 PM, March 15, 2021

কিশোরগঞ্জে ট্রলি চাপায় নিহত ২

প্রভাতবেলা ডেস্ক:

কিশোরগঞ্জে ট্রলিচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোচালক।

 

রোববার (১৪ মার্চ) বিকেলে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের রাজ্জাক মুন্সি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল ভূঁইয়া বাড়ির আজিম উদ্দিন ভূঁইয়ার ছেলে আসাদুজ্জামান ভূঁইয়া বাবুল ও একই উপজেলার দামিহা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন দেলোয়ার। আহত চালকের নাম বাদল।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি তাড়াইলের দিকে যাচ্ছিল। মাইজখাপন ইউনিয়নের রাজ্জাক মুন্সি বাড়ির সামনে পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয় বিপরীত থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রলি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান। অবস্থার অবনতি হওয়ায় বাবলুকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালক বাদল চিকিৎসাধীন রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ