সিলেট | |
প্রকাশিত: 3:40 PM, October 7, 2023
প্রভাতবেলা ডেস্ক:
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, আহত সাংবাদিক বেলাল হামলাকারীদের একজন স্থানীয় এক পাখির দোকানিকে চিনতে পেরেছেন। তবে কী কারণে হামলা হয়েছে তা বলতে পারেননি তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, ‘সাংবাদিকের মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আমাদের পর্যবেক্ষণে আছেন।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ হাসপাতালে সাংবাদিক বেলালকে দেখতে যান। তিনি বলেন, ‘অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। সেই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি