সিলেট ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
অপেক্ষার পালা প্রায় শেষ আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা। সকালে এজিএম আর দুপুর থেকে শুরু হবে নির্বাচন। ২১ পদকে কেন্দ্র করে ৪৭জন প্রার্থী অংশ নিচ্ছেন এই নির্বাচনে।
গত দুইদিন থেকে ভোট কেন্দ্র পর্যবেক্ষণে রেখে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
চার বছর পর বিভিন্ন মেয়াদে নির্বাচন পেছালেও ৩ অক্টোবর (শনিবার) আয়োজন করা হচ্ছে আলোচিত এই নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরে কারা দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ আসনে থাকবেন তা ভোটের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকালে সাধারণ সভা এবং দুপুর দু’টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন। তিনি বলেন, ‘আমরা গতকাল ও আজ বাফুফে ভবন ও নির্বাচনের ভেন্যু সোনারগাঁও হোটেল পর্যবেক্ষণ করেছি। যেখানে প্রয়োজন পরামর্শ দিয়েছি। দুপুর দুইটায় শুরু হবে ভোট গ্রহণ। শেষ হবে ছয়টায়। এরপরই শুরু হবে ভোট গণনার কাজ। আশা করি যেভাবে কংগ্রেস হয় সেভাবেই হবে। পুরো সময়ে ডেলিগেটরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। ভোট দেবেন ফলাফল দেখবেন।’
মহামারি করোনাভাইরাসের কথা বিবেচনা করে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আটটি বুথে চলবে ভোট গ্রহণ। ভোটারদের জন্য থাকবে চারটি ব্যালট পেপার। নির্দেশনা মেনে ভোট দিতে হবে কাউন্সিলরদের জানালেন মেজবাহ উদ্দীন, ‘কোভিড সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। লাইন ধরার সময় আলাদা চিহ্ন থাকবে। থাকবে হাত ধোঁয়ার ব্যবস্থাও। এই হচ্ছে আয়োজন।’
এবার নির্বাচনকে কেন্দ্র করে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একদিকে কাজী সালাউদ্দিন-মুর্শেদীর নেতৃত্বে সম্মিলিত ফুটবল পরিষদ, অন্যদিকে সভাপতি পদ ছেড়ে প্যানেল ঘোষণা করেছে আসলাম-মহি সমন্বয় পরিষদ। স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে নির্বাচনে দাঁড়িয়েছেন ৫জন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে দাঁড়িয়েছেন শফিকুল ইসলাম মানিক। ব্যালট পেপারে নাম থাকলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাদল রায়।
কমিশনার হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেইন সাজু ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি