সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ রুহুল কবির রিজভী ‘যে নির্দয়, অমানবিক ও নিষ্ঠুর আচরণ দেশনেত্রীর সঙ্গে করা হচ্ছে তাতে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
এই গভীর ক্ষোভ থেকেই একদিন কড়া জবাব পাবে সরকার প্রধান ও তাঁর সরকার। খুব শীঘ্রই জনতা অন্যায়ের প্রতিবাদে শুণ্যে মুঠি তুলে রাস্তায় বাঁধভাঙ্গা ঢলের সৃষ্টি করবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে সরকার বলেন রুহুল কবির।
তিনি বলেন, ‘ কারাগারের ভগ্নস্তুপের গুমোট পরিবেশে চিকিৎসাহীন দেশনেত্রী ট্র্যানজিয়েন্ট স্কীমিক এ্যাটাক্ (টিআইএ) এ আক্রান্ত হয়ে অজ্ঞান হলেও এখনও তাঁর চিকিৎসার সুরাহা করেনি সরকার। তাঁর জীবন আশঙ্কার মতো পরিস্থিতি তৈরী হলেও দীর্ঘসূত্রিতা করে বেগম জিয়াকে কোন বিপদের দিকে ঠেলে দিচ্ছে কীনা তা নিয়ে দেশের সর্বত্র মানুষের মনে উদ্বেগ, উৎকন্ঠা দেখা দিয়েছে’।
রুহুল কবির বলেন, রাজনৈতিক ময়দানে শেখ হাসিনার একমাত্র প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া। দেশনেত্রীকে মাইনাস করতে পারলে রাজনীতির ময়দানে ফাঁকা মাঠে গোল দিতে কোন অসুবিধা থাকবে না’।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব আরো মনে করিয়ে দিয়ে বলেন, জনতার স্মৃতিতে বাসী হওয়ার কোন সুযোগ নেই। শেখ হাসিনা যখন বন্দী ছিলেন তখন তিনি বেসরকারী স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা করিয়েছেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেবও ল্যাব এইডে চিকিৎসা নিয়েছিলেন, বর্তমান স্বাস্থ্য মন্ত্রী মো: নাসিমও কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তাহলে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের বিরোধী দলীয় সাবেক নেতা, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন নেত্রীকে চিকিৎসার নামে শর্ত আরোপ হচ্ছে তাঁকে চিকিৎসা না দিয়ে সরকার বিপজ্জনক নীল নকশা আঁটছে। চিকিৎসা সেবা না দেয়ার জন্যই সরকারের এসব শর্তারোপ’।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আর শেখ হাসিনার নির্দেশেই দেশনেত্রীকে যথাযথ চিকিৎসা না দিতে দুরভিসন্ধিমূলক কাজ।
তিনি আরো বলেন , ঈদের বাড়ীমুখী যাত্রীদের দুর্ভোগকে আমলে না নিয়ে গতকাল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-রাস্তাঘাটে কোন যানযট নেই, মানুষ স্বস্তিতে বাড়ী যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের সীমা নেই। খানাখন্দে ভরপুর রাস্তাঘাটে বৃষ্টির পানি, কাদা লুটোপুটি খাচ্ছে ঈদে বাড়ী ফেরা মানুষ। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-উত্তরাঞ্চল, ঢাকা-ময়মনসিংহসহ সকল সড়ক-মহাসড়কে দীর্ঘ যানযটে পড়ে মানুষকে সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। শুধুমাত্র টঙ্গী-জয়দেবপুর পার হতেই লাগছে ০৫ থেকে ১০ ঘন্টা’।
সেতুমন্ত্রী বছরজুড়ে বাকোয়াস অমৃত বচন শুনিয়ে মানুষের মনকে জয় করার চেষ্টা করেছেন বলেন রিজভী।
তিনি বলেন, সেতুমন্ত্রী ব্যর্থ হয়েছেন। কথার ফুলঝুরি ছাড়া বছরব্যাপী রাস্তাঘাট নির্মাণে সেতু মন্ত্রীর উদ্যমী প্রচেষ্টা ছিল না। সড়ক ও সেতুমন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সাহেব সম্পূর্ণরুপে ব্যর্থ’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি