কোনো সংলাপেরও প্রয়োজন নেইঃ ওবায়দুল কাদের

প্রকাশিত: 1:12 PM, July 22, 2018

সচিবালয় সংবাদদাতাঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারও কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারও সঙ্গে কোনো সংলাপেরও প্রয়োজন নেই বলে সরকার মনে করছে।

খালেদা জিয়ার মুক্তিসহ চারটি শর্ত পূরণ হলে আগামী নির্বাচন হতে পারে- বিএনপিপন্থি প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী  ড. এমাজউদ্দীন আহমেদের এক বক্তব্যের প্রেক্ষিতে  ওবায়দুল কাদের বলেন।

 

রোববার (২২ জুলাই) দুপুরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে  ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এ নিয়ে কারও সঙ্গে কোনো সংলাপেরও প্রয়োজন নেই বলে সরকার মনে করছে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সংলাপ করতে হবে’।

 

এদিকে শনিবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, চারটি শর্ত পূরণ হলে আগামী নির্বাচন হতে পারে।

আরও পড়ুন  শহীদ ডা. শামসুদ্দিন: শীরু’র স্মরণ এবং আজকের করোনা পরিস্থিতি

প্রথমত, বিএনপির চেয়ারপারসনসহ দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে ৭৮ হাজার মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে; দ্বিতীয়ত, নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে; তৃতীয়ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলে নির্বাচনকালীন সরকার গঠন করবে, এতে বৃহত্তম বিরোধীদল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৩-৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে এবং চতুর্থত, প্রার্থীরা যেন সব ভোটারের কাছে ভাট চাইতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে’।

 

ওবায়দুল কাদের বলেন, অক্টোবরের যে কোনো সময়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়েই এ সরকার গঠন হবে। অন্য কাউকে রাখার কোনো সুযোগ নেই।

 

বিএনপিকে কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে,  দলটির এমন অভিযোগ প্রসঙ্গে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন রাজনৈতিক দল সভা-সমাবেশ করছে, আগামীতেও রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে, এ ব্যাপারে কেউ অনুমতি চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।

আরও পড়ুন  নিশ্চয়ই আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসবো – প্রধানমন্ত্রী

 

 

সর্বশেষ সংবাদ