সিলেট | |
প্রকাশিত: 11:47 AM, February 13, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মাত্র ১৯ দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় পাথর কোয়ারিতে ধসে হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) শাহ আরফিন টিলার উত্তরটিলা নামের স্থানে আব্দুল কাদির ও আব্দুল করিমের মালিকানাধীন কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক হতাহত হয়।
ঘটনার পরপরই প্রত্যাহার করা হয় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলমকে। সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় দ্বিতীয় দফায় মাটি ধসে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. মাছুম বিল্লাহকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আটক করা হয়েছে আরো একজনকে। এ নিয়ে আটকের সংখ্যা দুজনে দাঁড়াল।
এদিকে আরফিন টিলার পাথর কোয়ারিতে এবারের ধসেও তিনজন মারা গেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে পুলিশের তরফে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।
তিনি বলেন, খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার আসলামুজ্জামান ও উপ পরিদর্শক (এসআই) আরিফ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান।
এর আগে গত ২৩ জানুয়ারি সকালে কোম্পানীগঞ্জের আরফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলনের গর্তে নামেন ১৩ শ্রমিক। তাদের মধ্যে মাটি চাপায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন।
অপরদিকে সিলেট জেলা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, আজ শনিবার কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফ উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় চারজনের নামোল্লেখ করে অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি জায়গার মালিক মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।
শনিবার সকালে টিলা কেটে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে আনিছ (৩৬) নামের এক শ্রমিক মারা যান। এতে আহত হন আরো দুই শ্রমিক। বিকেলে এ ঘটনায় আব্দুল কাদির নামের এক পাথর ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
নিহত আনিছ সুনামগঞ্জ সদরের আহমদাবাদ গ্রামের কমর উদ্দিনের ছেলে। আহত দুজন হচ্ছেন- একই জেলার সদর উপজেলার ইচ্ছাছড়া গ্রামের ওয়ারিছ আলীর ছেলে গফুর (২৫) এবং তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের সামছু মিয়ার ছেলে মিজানুর রহমান (২৮)।
এর আগে গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলা ধসে ছয় শ্রমিক নিহত হন। এ ছাড়া গত বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে টিলা ধসে তিন শ্রমিক নিহত হন। পরে তাঁদের গায়েব হওয়া লাশ সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি