খরায় জুড়ী ভোগতেরার বোরো ফসলহানি

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

খরায় জুড়ী ভোগতেরার বোরো ফসলহানি

এম রাজু আহমদ, জুড়ী: গাঢ় সবুজের মাথায় দোলায়মান সোনালী ধানের শীষের নজরকাড়া চুড়াখোঁপা। বাংলার সুনিপুণ চাষাদের অশ্রান্ত খাটুনির উপর ভর করে মনোহর রূপ ধারণ করে স্বদেশের সুফলা মাঠগুলো। শত পরিশ্রম আর প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে, কয়েকমাস পর যখন পাকা ফসল ঘরে তুলার প্রস্তুতি নেন চাষিরা, তখন সেই সময়টিতে চাষা পরিবারে বিরাজ করে এক অনিন্দ্য মাহেন্দ্রক্ষণ। কিন্তু, অনাবৃষ্টির কারণে জুড়ী ভোগতেরা হাওড়ের ফসলিজমি ফেটে চৌচির হয়েছে। যারজন্যে, বিগত অন্যান্য বছরের বোরা মৌসুমের তুলনায় এ বছর বোরো ফলন হয়েছে কম। প্রত্যাশার তুলনায় অনেক অল্প ধান ঘরে তুলতে হচ্ছে চাষাদের। এছাড়া, ভোগতেরা, কালীনগরসহ স্থানীয় অনেক কৃষিজমিতে বোরো ধান রোপণ করা হলেও, অধিকাংশ জমির ফসল অনাবৃষ্টিতে বিনষ্ট হয়ে গেছে। সরেজমিন, মঙ্গলবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ মৌলভীবাজারের জুড়ী ভোগতেরা এলাকা থেকে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ