সিলেট | |
প্রকাশিত: 7:25 PM, February 16, 2020
প্রভাতবেলা ডেস্ক:
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন, তাহলে সরকার তার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখবে’।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের তাড়াইলে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে তিনি তিন দিনব্যাপী ইসলামি ইজতেমায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ গুরুত্ব সহকারে কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিশ্চিত করছে বর্তমান সরকার। খালেদা জিয়ার পরিবার বা বিএনপির পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে এখন পর্যন্ত কোনো আবেদন করেনি। আবেদন পেলে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।
মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী চলমান আন্দোলনকে সফল করতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাংলাদেশ অসম্প্রদায়িক একটি রাষ্ট্র। কিন্তু কোনো ধর্মকে কেউ কটাক্ষ করলে তা মেনে নেবে না সরকার।
এর আগে দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে তাড়াইলে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী।
ইজতেমায় সভাপতিত্ব করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। এ ইজতেমায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। তিন দিনব্যাপী এ ইজতেমা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
এ সময় উপস্থিত ছিলেন—কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি