সিলেট ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে বিএনপি।
রোববার (১ জুলাই) সকাল ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ-মিছিল বের করা হয়। বিক্ষোভ-মিছিলটি বনানী বাজার থেকে শুরু হয়ে গুলশান-১ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই চেয়ারপারসনের মুক্তির দাবিতে সকালে বিক্ষোভ-মিছিল করেছি। এর জন্য কোনো কর্মসূচির প্রয়োজন হয় না’।
রিজভী আরো বলেন, ‘এ ছাড়া আমি তো অনেকটা বন্দি অবস্থায় রয়েছি। কাউকে বলেকয়ে কোথাও যাওয়া যায় না। তাই যখনই সুযোগ পাই, তখনই মিছিল করতে অফিসে চলে আসি’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি