খালেদার আবেদন নামনজুর:পরবর্তী কার্যক্রম ৯ ফেব্রয়ারি

প্রকাশিত: 12:50 AM, February 3, 2017

প্রভাতবেলা ডেস্ক:  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা পুনরায় তদন্তের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন নামনজুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার ওই আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, আবু আহমেদ জমাদারের আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহষ্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটে আদালত প্রঙ্গনে পৌছেঁন বেগম খালেদা জিয়া।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় গত বছরের ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে সম্পূন্নভাবে নির্দোষ দাবি করেন। এরপর তিনি আদালতে একটি লিখিত বক্তব্য দেন। ওইদিন তার বক্তব্য শেষ হয়নি।

গত ২৬ জানুয়ারি অরফানেজ ট্রাষ্ট মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এদিকে গত ২৬ জানুয়ারি মামলার দুই আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ শুনানি করেছেন।

আরও পড়ুন  স্বাস্থসেবা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ: সিভিল সার্জন

সর্বশেষ সংবাদ