“খুনীদের বিচার না করে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিলেন জিয়া”

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

“খুনীদের বিচার না করে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিলেন জিয়া”

এই দেশে সবচেয়ে বড় মানবাধিকার জিয়াউর রহমানের আমলে লঙ্ঘন হয়েছিল।পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচার না করে তাদেরকে পুরস্কৃত করে ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিলেন খুনি জিয়াউর রহমান।বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। সংবাদদাতা, কুষ্টিয়া

শুক্রবার (১১ ডিসেম্বর) কুষ্টিয়া মুক্তদিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় শহীদদের স্মরণে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, এরপরও তারা কোন লজ্জায় মানবাধিকারের কথা বলে জাতি জানতে চায় এমন প্রশ্ন তুলে হানিফ বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর স্বাধীনতা যুদ্ধে যারা ধর্মের দোহাই নিয়ে গণহত্যা, নারী নির্যাতন করেছিল সেই যুদ্ধাপরাধী, দালাল-রাজাকারদের জেল থেকে মুক্ত করে দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেন। এই বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে ধর্মভিত্তিক অপশক্তি সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

আরও পড়ুন  সুনামগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

তিনি বলেন, আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেব। যুদ্ধাপরাধীদের মতো সকল স্বাধীনতাবিরোধীদের বিচারের আওতায় আনা হবে।

এসময় হানিফ আরও বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত কয়েদি। তার মুক্তির জন্য জনগণ তো দূরের কথা বিএনপি নেতাকর্মীরাই রাস্তায় নামেননি, কারণ তারা জানেন তাদের নেত্রী বেগম জিয়া, তারেক রহমান দুর্নীতিবাজ। শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় বেগম জিয়া বাইরে আছেন। এরপরেও তারা কোন লজ্জায় মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তা জাতির বোধগম্য নয়।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.শাহীনুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহসভাপতি রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ