সিলেট | |
প্রকাশিত: 2:56 PM, January 5, 2024
মো. হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এসএম কামাল হোসেনের নির্বাচন পরিচালনা অফিস পাহারা দিতেন হাসান ফারাজী। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তার গায়ে কেরোসিন নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথা ও ঘাড়ের পেছনের অংশ আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে হাসান ফারাজীকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, গত রাতে খানজাহান আলী থানার যোগীপোল ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালনকারী ব্যক্তি (হাসান ফারাজী) যখন আসছিলেন তখন পথিমধ্যে ৩/৪ জন যুবক তার জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। এতে তার জ্যাকেটটি আংশিক পুড়ে যায় এবং তিনি আহত হযন। তবে তিনি এখন শঙ্কামুক্ত।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে নাশকতাকারীদের নাম পেয়েছি। যারা ভোট বর্জন করেছে, তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে এবং খুব শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করে মুখোশ উন্মোচন করা হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি