গাজীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪

গাজীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রভাতবেলা ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলামিন হোসাইন (২০) নামে এক ছাত্রলীগ নেতা কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় কামরুল হাসান নামে আরও এক নেতা আহত হয়েছেন। হতাহতরা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ মারামারির ঘটনা ঘটে। নিহত আলামিন কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে (২০)।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান ছিল গতকাল বুধবার। দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান গ্রুপ ও কলেজের দ্বাদশ শ্রেণি কমিটির ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন গ্রুপের মধ্যে মারামারি হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সমাধানের জন্য দুই গ্রুপ কলেজে হাজির হয়। এ সময় ইমন খানের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মী বৃহস্পতিবার দুপুরে মোকদম প্লাজার সামনে আলামিন হোসাইন ও কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চন্দ্রা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন  ইউএনও তারেক সালমান গ্রেফতার ঘটনায় মাঠ প্রশাসনে ক্ষোভ:ডিসি- এসপির বিরুদ্ধে ব্যবস্থা

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ