সিলেট | |
প্রকাশিত: 1:05 PM, August 29, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন । শনিবার (২৯ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হন ও গুরুতর আহত ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা বাস জকিগঞ্জের দিকে যাচ্ছিল, এসময় রাণাপিং থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি