গোয়াইনঘাটে খলাগ্রাম মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: 1:09 PM, September 19, 2020

গোয়াইনঘাটে খলাগ্রাম মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধি, গোয়াইনঘাট:

গোয়াইনঘাটে খলাগ্রাম যুব সংঘের উদ্যোগে খলাগ্রাম মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে কাঠালতলা মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি কুতুব আলী।

যুবনেতা শিব্বির’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ৫ নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আহমেদ আল মাসুদ, আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সেক্রটারি রুবেল রানা, যুবনেতা নজরুল ইসলাম ও দিলদার আহমদ।

উদ্বোধনী খেলায় খলাগ্রাম ভাই ভাই যুব সংঘ ৪-১গোলের ব্যবধানে ধর্মগ্রাম সাত ভাই একাদশকে পরাজিত করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ