ঘুমন্ত শিশুকে হত্যা, সৎ মা গ্রেপ্তার

প্রকাশিত: 5:56 PM, October 19, 2023

ঘুমন্ত শিশুকে হত্যা, সৎ মা গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত শিশু সিফাত খানকে বিছানা থেকে চুরি করে নিয়ে হত্যার ঘটনায় শিশুটির সৎ মা সাজেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, মামলার একমাত্র আসামি শিশুটির সৎ মা সাজেদা বেগমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল রাতে নিহত শিশুর মা লাভলী বেগম বাদী হয়ে এ মামলাটি করেন।

 

এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুটিখালী গ্রামের কৃষক আসাদুল খানের প্রথম সংসারের দ্বিতীয় সন্তান সিফাত খানকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে চুরি করে হত্যা করা হয়। হত্যার পর তাকে ডোবায় ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন বুধবার বেলা ১টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়।

 

ওসি মো. সাইদুর রহমান বলেন, শিশু হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ