সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই বরগুনায় গোমট আবহাওয়া বিরাজ করছে। কালো মেঘে ঢেকে গেছে বরগুনার আকাশ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীতীরের বাসিন্দারা।
সরেজমিনে বরগুনার বড়ইতলা এলাকায় ঘুরে দেখা গেছে, পানিতে তলিয়ে গেছে বেড়িবাঁধের বাহিরের নিম্নাঞ্চল। দুপুর ২টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানান স্থানীয়রা।এখানে আশ্রয় কেন্দ্রের স্বল্পতা রয়েছে। যা আছে তাতে সবার স্থান সংকুলান হয় না বলে জানান এলাকাবাসী।
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিষখালী নদী তীরবর্তী এলাকার সোবাহান মিয়া বলেন, আমাদের এখানে বেড়িবাঁধের অবস্থা একেবারে নাজুক। স্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। তাই আমরা আতঙ্কে রয়েছি।
এ বিষয়ে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহতাব হোসেন বলেন, গত কয়েকদিনে তুলনায় আজ জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে। এ সভার মাধ্যমে আমরা ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি